ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। এর ফলে দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এটি উদ্বোধন করেন।
তিনি জানান, এই ব্রিজের পাশাপাশি আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ চলছে, যা ভারী যানবাহন চলাচলে সক্ষম হবে এবং এমআরটি প্রকল্পের কাজ শুরু হলে প্রধান সড়কের যানজট কমাতে সহায়ক হবে। সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।




