আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন রশিদ খান। তিনি জানিয়েছেন, বোর্ড কর্তৃক ঘোষণার পরই তিনি এই পরিবর্তনের কথা জানতে পারেন, এর আগে কোনো যোগাযোগ করা হয়নি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আফগানদের বিদায়ের পর ইবরাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছিল।
রশিদ খান বলেন, 'সত্যি বলতে, তখন ঠিক কী ঘটেছিল, সে ব্যাপারে আমি কিছুই জানি না। বোর্ড যখন অধিনায়কত্ব পরিবর্তনের ঘোষণা দিয়েছিল, তখনই আমি বিষয়টি জানতে পারি।' তিনি আরও বলেন, অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত এবং দলের জন্য সেরাটা দিতে চান।








