কিলিয়ান এমবাপ্পে জিনেদিন জিদানকে প্রথমবার দেখেছিলেন ১৩-১৪ বছর বয়সে, রিয়াল মাদ্রিদের অনুশীলনে। এবার সেই কিশোর বিশ্ব তারকা আর জিদান ফ্রান্স জাতীয় দলের কোচ। এমবাপ্পে এই পরিবর্তনকে সিনেমার গল্পের মতো মনে করছেন। দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায় শেষে জিদান দায়িত্ব নিয়েছেন। আগামী দুই বছর ইউরো ২০২৮-কে সামনে রেখে নতুন যাত্রা শুরু করছে ফ্রান্স।
এমবাপ্পে বলেন, 'এটা নতুন এক যুগ। দেশমের অধীনে আমরা অভ্যস্ত ছিলাম, পরিবর্তনটা বড় তবে বিশ্বাস করি সব ভালো হবে।' ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ভালো খেললেও, দল শিরোপা খরায় ভুগছে। সমালোচনার মুখে এমবাপ্পে মাঠে আরও পরিশ্রম করে মাদ্রিদে রোমাঞ্চ ও ট্রফি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।







