ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দেশটির ভোটারদের উদ্দেশে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি প্রকাশ করেছে। এতে ট্রাম্প প্রশাসনের 'দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের' হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, ট্রাম্প প্রশাসন চলমান যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
চিঠিতে আইআরজিসি ইরানকে যুদ্ধে বিজয়ী হিসেবে তুলে ধরেছে এবং বলেছে যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার লক্ষ্য অর্জিত হয়নি। তবে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে। আইআরজিসির মুখপাত্র ট্রাম্পকে 'মিথ্যুক' আখ্যা দিয়ে বলেছেন, মার্কিন নাগরিকেরা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে সৃষ্ট ক্ষতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না।



