ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কংগ্রেস থেকে হটাতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। এতে মার্কিন ভোটারদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে বর্তমান নেতাদের দপ্তর থেকে সরিয়ে দেওয়ার এবং ইসরায়েলকে সমর্থন ও বিদেশে সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।
আইআরজিসি চিঠিতে বলেছে, 'যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার জন্য দায়ী দুষ্ট, প্রতারক আর সহিংস রাজনীতিবিদদের ক্ষমতা থেকে সরিয়ে দিন।' ২০১৬ সালে ট্রাম্প ইরাকে মার্কিন অভিযানকে 'বড় ভুল' বললেও, তার প্রশাসনই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অনুমতি দেয়।



